সুন্দরবনে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই বনদস্যু নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪২আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫০

বন্দুকযুদ্ধ সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু সাহেব আলী বাহিনীর সঙ্গে র‍্যাবের ‘বন্দুকযুদ্ধে’ দুই বনদস্যু নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ২টি একনলা বন্দুক, ১টি পাইপগান ও ৩২ রাউন্ড গুলি উদ্ধার করেছেন র‍্যাব সদস্যরা। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে শ্যামনগর উপজেলার সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া খালে এ ঘটনা ঘটে। গোলাগুলিতে র‍্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

নিহত বনদস্যুরা হলেন সাহেব আলী বাহনীর প্রধান শ্যামনগর উপজেলার সাহেব আলী (৩৫) ও সেকেন্ড ইন কমান্ড আশাশুনি উপজেলার হাবিবুর রহমান (২৮)। র‍্যাবের আহত সদস্যরা হলেন কনস্টেবল আরিফ ও শাকিল।

র‍্যাব-৬ এর কমান্ডার লে. কর্নেল জাহিদুল কবির জানান, ‘সুন্দরবনের সাতক্ষীরার রেঞ্জের কলাগাছিয়া খালে বনদস্যু সাহেব আলী বাহিনীর সদস্যরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা র‍্যাবের ওপর গুলি চালায়। র‍্যাবও পাল্টা গুলি বর্ষণ করে। প্রায় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে সাহেব আলী বাহিনীর সদস্যরা পিছু হটে যায়। এ সময় ঘটনাস্থল থেকে সাহেব আলী বাহিনীর প্রধান সাহেব আলীসহ দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে র‍্যাব সদস্যরা। ঘটনাস্থল থেকে  অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।’  

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হবিল হোসেন জানান, ‘সুন্দরবনে র‍্যাবের সঙ্গে বনদস্যুদের গুলি বিনিময়ের ঘটনায় গুলিবিদ্ধ দুই বনদস্যুকে শ্যামনগর হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

/এফএস/
সম্পর্কিত
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
সর্বশেষ খবর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত