রাঙামাটিতে সপ্তাহব্যাপী এসএমই মেলা শুরু

রাঙামাটি প্রতিনিধি
০২ মার্চ ২০১৯, ২৩:৩৩আপডেট : ০২ মার্চ ২০১৯, ২৩:৪১

রাঙামাটিতে এসএমই মেলা উপলক্ষে আলোচনা

রাঙামাটি জেলায় সপ্তাহব্যাপী এসএমই মেলা শুরু হয়েছে। মেলা উদ্বোধন উপলক্ষে শনিবার (৩ মার্চ) সকালে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিমনেশিয়াম মাঠ প্রাঙ্গণে গিয়ে র‌্যালি শেষ হয়। পরে সেখানে অতিথিরা বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন এবং পরে আলোচনা সভায় মিলিত হন।

আলোচনা সভায় রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ, আঞ্চলিক পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, এসএমই ফাউন্ডেশন’র ব্যবস্থাপক রাহুল বড়ুয়া, শিক্ষাবিদ নিরূপা দেওয়ান, রাঙামাটি মহিলা চেম্বার অব কমার্স’র সভাপতি মনোয়ারা বেগম।

রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, পার্বত্য জেলার নারী ও পুরুষ বাড়িতে বসেই বিভিন্ন হস্তশিল্প তৈরি করতে পারেন। তা যদি সঠিক ভাবে ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ করা যায় তাহলে এ শিল্প বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া সম্ভব। একইসঙ্গে পার্বত্য অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটানোও সম্ভব।

এসএমই মেলা আগামী ৮ মার্চ পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। এ মেলায় স্থানীয় এবং দেশের বিভিন্ন স্থান থেকে আগত ব্যবসায়ীদের নানান পণ্য প্রদর্শনী ও বিক্রয় করা হচ্ছে। মেলায় প্রায় ৫০টি স্টল রয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি