উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে যুবলীগের ৫ নেতাকর্মীকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ মার্চ ২০১৯, ২০:৫৫আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২১:৩৮

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে এসে আওয়ামী লীগ প্রার্থী মোশারফ হোসেনের পাঁচ নেতাকর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিদ্রোহী প্রার্থী মাহফুজুর রহমান কালামের সমর্থকদের বিরুদ্ধে। সোমবার (৪ মার্চ) বিকালে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মাইক ভাঙচুর করে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ উপজেলার আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনার পর আওয়ামী লীগ প্রার্থী মোশারফ হোসেনের পক্ষে তার ভাতিজা সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার ও বিদ্রোহী প্রার্থী মাহফুজুর রহমান কালাম সোনারগাঁ প্রেসক্লাবে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে একে অন্যকে দোষারোপ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী ৩১ মার্চ সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। বিকাল ৪টার দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোশারফ হোসেন ও তার সমর্থকরা মনোনয়নপত্র জমা দিতে আসেন। মোশারফ হোসেনের মনোনয়নপত্র জমা দেওয়া শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দোয়া করছিলেন। দোয়া চলাকালীন স্লোগান দিয়ে মিছিল নিয়ে বিদ্রোহী প্রার্থী সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম তার কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীরা তাদের নেতাদের পক্ষে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোশারফ হোসেনের ভাতিজা সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার অভিযোগ করেন, ‘বিদ্রোহী প্রার্থী মাহফুজুর রহমান কালামের সমর্থক সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট পৌরসভা কমিটির সভাপতি রিয়াদ হোসেন রনির নেতৃত্বে মোশারফ সমর্থদের ওপর হামলা চালানো হয়েছে। হামলায় মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল রহমান সজিব, যুবলীগ কর্মী মোহন, রঞ্জিত, মনা ও হারুন আহত হয়েছে। গুরুতর অবস্থায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।’

পরে সোনারগাঁ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আবদুল্লাহ আল কায়সার সাংবাদিকদের জানান, এ ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে। তিনি বলেন, ‘নেত্রী আমাদের নৌকা প্রতীক বরাদ্দ দিয়েছেন। সুতরাং আমরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। কেউ আমাদের বাধা দিয়ে থামিয়ে রাখতে পারবে না। নেত্রীর নির্দেশনা অনুযায়ী আমাদের প্রার্থী নির্বাচনে অংশ নেবে। আমরা কোনোভাবেই পিছপা হবো না।’
এদিকে আবদুল্লাহ আল কায়সারের সংবাদ সম্মেলনের পর বিদ্রোহী প্রার্থী মাহফুজুর রহমান কালাম প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলন করে জানান, ‘মোশারফ হোসেনের সমর্থকরা মনোনয়ন জমা দিতে এসে দীর্ঘ সময় নির্বাচন অফিস ও উপজেলা চত্বরে অবস্থান করছিল। আমি যাতে নির্দিষ্ট সময়ে মনোনয়নপত্র জমা দিতে না পারি সেজন্য তারা পরিকল্পিতভাবে আমাকে ও আমার সমর্থকদের বাধা দেয়। বাধা পেয়ে কর্মী সমর্থকরা উত্তেজিত হয়ে এটি প্রতিহত করেছে। তবে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা খুবই দুঃখজনক। আমি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছি। আমি চাই সোনারগাঁয়ে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন হোক। এজন্য সবার সহযোগিতা চাই।’

আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোশারফ সমর্থকদের অভিযোগ, উপজেলা চত্বরে দুইপক্ষের সংঘর্ষের সময় পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকলেও নীরব ভূমিকা পালন করেন।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘হামলার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আমরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

হামলা ও সংঘর্ষের ঘটনার সময় পুলিশের নীরব ভূমিকা পালনের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কারণেই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার বলেন, ‘দুইপক্ষের মধ্যে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে আমি পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে উভয়পক্ষকে শান্ত করেছি।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান