শখ পূরণের টাকা সংগ্রহে অপহরণ নাটক!

বগুড়া প্রতিনিধি
০৫ মার্চ ২০১৯, ১৩:২০ আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১৩:২৭

বগুড়া
নতুন মোটরবাইক এবং শখ পূরণের অন্যান্য উপকরণ কিনতে বন্ধুদের বুদ্ধিতে অপহরণ নাটক সাজায় বগুড়ার আদমদীঘির কলেজ ছাত্র তমাল হোসেন আকাশ (১৮)। পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ পাওয়ার পর তদন্ত করে পুলিশ এই সত্য উদঘাটনের মাধ্যমে আকাশকে উদ্ধার করে।

পুলিশের তৎপরতায় নিখোঁজের ১২ ঘণ্টার মধ্যেই রবিবার (৩ মার্চ) রাতে বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট জেলার সীমান্ত এলাকা নওগাঁর দুর্গাপুর থেকে আকাশকে উদ্ধার করা হয়। পরে তাকে মায়ের হেফাজতে দেওয়া হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বগুড়ার আদমদীঘি উপজেলার কায়েতপাড়া গ্রামের বাসিন্দা শাহীন হোসেন মালয়েশিয়া চাকরি করেন। তার স্ত্রী ও ছেলে আকাশ সান্তাহার নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন। আকাশ স্থানীয় আহসানুল হক ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। সে প্রাইভেট পড়তে রবিবার সকাল ৭টার দিকে বাসা থেকে বের হয়। বেলা ১১টার দিকে আকাশের মোবাইলফোন থেকে তার মাকে ফোন দিয়ে অপহরণের কথা জানানো হয়। মুক্তিপণ হিসেবে ৫০ লাখ ও পরে ২৫ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে আকাশকে ছেড়ে দেওয়া হবে না বলে জানানো হয়।

পরে আকাশের মা ও পরিবারের সদস্যরা বিষয়টি আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলামকে অবহিত করেন।

ওসি মনিরুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। তদন্তে জানা যায়, আকাশকে কেউ অপহরণ করেনি। সে নিজেই এমন নাটক সাজিয়েছে। পরে তাকে উদ্ধারে ব্যাপক তৎপরতা শুরু করলে আকাশ টের পায়। সে তার বন্ধুদের রেখে বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট জেলার সীমান্ত এলাকা নওগাঁর দুর্গাপুর এলাকায় পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে আকাশকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আকাশ জানিয়েছে, সে বন্ধুদের পরামর্শেই মায়ের কাছ থেকে টাকা নিতে অপহরণ নাটক করেছিল। এ টাকায় সে বাইক এবং অন্য শখ পূরণ করতে চেয়েছিল।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর, ২০২৬)
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন
মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন
আবারও নরওয়েকে হারালো পর্তুগাল, বড় দুঃসংবাদ পাচ্ছে ম্যানসিটি?
আবারও নরওয়েকে হারালো পর্তুগাল, বড় দুঃসংবাদ পাচ্ছে ম্যানসিটি?
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের