‘নিয়ম না মেনে’ বঙ্গবন্ধু চেয়ারে চবি উপাচার্য, ৮ সিনেট সদস্যের উদ্বেগ

চবি প্রতিনিধি
০৯ মার্চ ২০১৯, ২০:০৮আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২০:১২

চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী (ফাইল ছবি)

‘নিয়ম না মেনে’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার (গবেষণাকেন্দ্র) পদে (চবি) উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর দায়িত্ব নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির ৮ সিনেট সদস্য। শনিবার (৯ মার্চ) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বঙ্গবন্ধু চেয়ার পদে নিয়োগের নীতিমালা ও ১৯৭৩ সালের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাক্টের তোয়াক্কা না করে নিজের পদ, পদবি ও ক্ষমতাকে ব্যবহার করে উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী নিজেই এ চেয়ারে নিজেকে নিয়োগ দিয়েছেন। এর মাধ্যমে তিনি বঙ্গবন্ধু চেয়ারের মর্যাদা ক্ষুণ্ন করেছেন এবং এ চেয়ারে বসার নৈতিক অধিকার হারিয়েছেন।

বিবৃতিতে জানানো হয়, বঙ্গবন্ধু চেয়ার পদে নিয়োগের প্রধান দুই শর্ত (একাধারে ২০ বছর বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা এবং আন্তর্জাতিক জার্নালে কমপক্ষে ১০টি প্রবন্ধ/নিবন্ধ প্রকাশ করা) উপাচার্য পূরণ করেননি বলেই মনে করেন সিনেট সদস্যরা।

বিবৃতিতে দাবি করা হয়েছে, বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩ এর ধারা ২৬ (এন) অনুযায়ী, যেকোনও গবেষণা সংশ্লিষ্ট পদে নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সুপারিশ প্রয়োজন। অথচ এ বিষয়ে একাডেমিক কাউন্সিলে কোনও ধরনের আলোচনা হয়নি।

বিবৃতিতে আরও জানানো হয়, এ পদে নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয়ের নীতি-নির্ধারণী পর্ষদ সিন্ডিকেট সভার অনুমোদন আবশ্যক। অথচ এ বিষয়ে সিন্ডিকেট সভায় কোনও অনুমোদন নেওয়া হয়নি। গত ২৩ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় কেবল বঙ্গবন্ধু চেয়ার পদে নিয়োগের নীতিমালা অনুমোদন করা হয়েছে। তবে সভায় নিয়মনীতি ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় দু’জন সিন্ডিকেট সদস্য ভিন্নমত (নোট অব ডিসেন্ট) দেন। এ দু’জনের একজন হলেন চবি উপ-উপাচার্য।

সিনেট সদস্যদের দাবি, বঙ্গবন্ধু চেয়ার পদে নিয়োগের কোনও নীতিমালা অনুসরণ না করে, বিশ্ববিদ্যালয় অ্যাক্ট অমান্য করে, একাডেমিক কাউন্সিলের কোনও সুপারিশ ছাড়া এবং সিন্ডিকেটের কোনও অনুমোদন না নিয়ে নিজের ক্ষমতা ব্যবহার করে উপাচার্য বঙ্গবন্ধু চেয়ার পদের দায়িত্ব গ্রহণ করেছেন। এ নিয়ে সৃষ্ট বিতর্ক নিরসনে আচার্য ও রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

বিবৃতিতে স্বাক্ষরকারী সিনেট সদস্যেরা হলেন– অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন, অধ্যাপক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, অধ্যাপক ড. অলক পাল, অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক, অধ্যাপক এস এস মনিরুল হাসান, অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুর, অধ্যাপক সিরাজ-উদ-দৌল্লাহ এবং মোহাম্মদ ওমর ফারুক রাসেল।

 

/এমএ/টিন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান