রাজবাড়ীতে ট্রাকচাপায় শিশু নিহত

রাজবাড়ী প্রতিনিধি
১১ মার্চ ২০১৯, ২০:১২আপডেট : ১১ মার্চ ২০১৯, ২০:২৩

রাজবাড়ী রাজবাড়ীতে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় ইশা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মার্চ) সকালে জেলা সদরের বানিবহ বাজারে এ ঘটনা ঘটে। নিহত ঈশা বানিবহ এলাকার চান্দু ব্যাপারীর মেয়ে। 
স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ জানান, শিশু ঈশা বানিবহ বাজার এলাকায় রাস্তার পাশে তার বাবা চান্দু ব্যাপারীর হাত ধরে দাঁড়িয়ে ছিল। এ সময় রাস্তার বিপরীত পাশে চাচাতো ভাইকে দেখে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে একটি চলমান ট্রাকের সাথে ধাক্কা লেগে আহত হয়। আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ রায়হান জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি