কক্সবাজারে ‘গোলাগুলিতে’ দুই ভাই নিহত

কক্সবাজার প্রতিনিধি
১৫ মার্চ ২০১৯, ১১:১৯আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১১:২৫

গোলাগুলির প্রতীকী ছবি কক্সবাজারের উখিয়ার পালংখালীতে বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে ‘ইয়াবা কারবারি দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে’ দুই ভাই নিহত হয়েছে। তাদের নাম মোস্তাক আহমদ (৩৮) ও মোক্তার আহমদ (৪২)। তারা কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালি গ্রামের জবর মল্লুকে ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে ৯ হাজার ৬ পিস ইয়াবা, দুইটি এলজি ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
উখিয়ার থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ইয়াবা কারবারি দুই পক্ষের মধ্যে গোলাগুলির তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৯ হাজার ৬ পিস ইয়াবা, দেশের তৈরি দুইটি এলজি ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যায়। পরে স্থানীয়দের সহায়তায় নিহতদের শনাক্ত করা হয়। নিহতরা পুলিশের তালিকাভুক্ত ইয়াবা কারবারি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি ও ডিমে কিছুটা স্বস্তি
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি ও ডিমে কিছুটা স্বস্তি
ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজ শেষ দিন নাছিরের
ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজ শেষ দিন নাছিরের
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের যে সেঞ্চুরি আগে কেউ দেখেনি
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের যে সেঞ্চুরি আগে কেউ দেখেনি
ইন্টারনেটকে দিয়েই ইন্টারনেটের স্বাধীনতার প্রতিবাদ!
ইন্টারনেটকে দিয়েই ইন্টারনেটের স্বাধীনতার প্রতিবাদ!
সর্বাধিক পঠিত
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে মনোনয়নপত্র দাখিল হয়েছে তিনটি
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে মনোনয়নপত্র দাখিল হয়েছে তিনটি