শেরপুরের চেল্লাখালী নদীতে বসানো ১০টি ড্রেজার মেশিন ধ্বংস

শেরপুর প্রতিনিধি
১৯ মার্চ ২০১৯, ২৩:১৭আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২৩:৩০

শেরপুরের চেল্লাখালী নদীতে বসানো ১০টি ড্রেজার মেশিন ধ্বংস

শেরপুরের চেল্লাখালী নদীতে অবৈধভাবে বসানো লাল বালু তোলার দশটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ড্রেজার মেশিনগুলো হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং পরে আগুন দিয়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

শেরপুরের চেল্লাখালী নদীতে বসানো ১০টি ড্রেজার মেশিন ধ্বংস

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বারমারী বাজার সংলগ্ন আন্ধারুপাড়া, বাতকুচি ও পলাশীকুড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া চেল্লাখালী নদীতে অবৈধভাবে শ্যালো মেশিনের ড্রেজার বসিয়ে অসাধু ব্যবসায়ীরা লাল বালু তুলছিল। খবর পেয়ে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দশটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে।  

এই ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র পরিবেশের ক্ষতি করে নদীর তীর ভেঙে ও পাহাড় কেটে লাল বালু উত্তোলন করে আসছিল। এছাড়াও বড় বড় গর্ত করে নদীর গতিপথ পরিবর্তন করে ফেলছে তারা। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে মঙ্গলবার দশটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম