সিরাজগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ মার্চ ২০১৯, ১৭:৫৩আপডেট : ২০ মার্চ ২০১৯, ২০:৫৭

সিরাজগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ
সিরাজগঞ্জে হানিফ পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। বুধবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সদর উপজেলার সয়দাবাদ এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, বিকালে হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৪৩৮২) ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে সয়দাবাদ এলাকায় একই বাস সার্ভিস কোম্পানির ঢাকাগামী অপর একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৭৯৩০) রোড ডিভাইডার থাকা সত্ত্বেও অবৈধভাবে অন্য রুটে ঢুকে পড়ে। বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই এক যাত্রী মারা যান। আহত হন উভয় বাসের ১৭ জন।

আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে আরও তিন জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে এক নারীও রয়েছেন। হতাহতদের নাম ও পরিচয় প্রাথমিকভাবে পাওয়া যায়নি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহম্মেদ ও অর্থোপেডিক সার্জন ডা. ওলিউজ্জামান বলেন, ‘আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ভর্তিকৃত রোগীদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী