নির্বাচন পরবর্তী সহিংসতা: শৈলকুপায় বাড়িঘরে হামলা ও ভাঙচুর

ঝিনাইদহ প্রতিনিধি
২৫ মার্চ ২০১৯, ১৪:৪৭আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৪:৪৮

ঝিনাইদহ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী সহিংসতা, বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার (২৪ মার্চ) রাতে ও সোমবার (২৫ মার্চ) সকালে এসব হামলার ঘটনা ঘটে। ঘটনার প্রেক্ষিতে উপজেলা জুড়ে পুলিশ ও বিজিবির টহল জোরদার করা হয়েছে।

রবিবার রাতে ধর্মপাড়ায় লিটন হোসেন, টেন্টু মিয়া, ইসাহাক আলি, চান্নু মিয়া ও দিলদার হোসেনের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। ক্ষতিগ্রস্তদের অভিযোগ আলম মন্ডল লোকজন নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। তারা ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালেহ উদ্দিন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে আটক করা হয়েছে।

অপরদিকে পাঁচপাকিয়া গ্রামের আইয়ুব আলি, মমরেজ আলি, ওয়াহেদ আলি ও উজির অলির বাড়িতে সোমবার সকালে হামলা চালায় আনারস প্রতীকের সমর্থকরা। তারা বাড়িতে হামলা ও ভাঙচুর করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার রাতে বগুড়া গ্রামেও কয়েকটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম