বঙ্গবন্ধুর কাছ থেকে এ জাতি দেশপ্রেমের দীক্ষা পেয়েছে: মৎস্য প্রতিমন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি
২৬ মার্চ ২০১৯, ১৭:২৩আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৭:৩৪

নেত্রকোনায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘বাঙালিকে মুক্তির অমিয় সুধা দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর কাছ থেকে এ জাতি দেশপ্রেমের দীক্ষা পেয়েছে। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু বাঙালিকে স্বাধীনতা তথা মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার প্রথম সাহস ও দিক নির্দেশনা দেন। পাকিস্তানি শাসকগোষ্ঠী বঙ্গবন্ধুর উচ্চকিত সেই কণ্ঠস্বরে সেইদিনই ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছিলো।’

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে নেত্রকোনা পাবলিক হলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

দিবসটিকে কেন্দ্র করে নানামুখী কর্মসূচি হাতে নেয় জেলা প্রশাসন। এর মধ্যে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি, সূর্যোদয়ের সময় সাতপাই এলাকায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮টায় জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের কুচকাওয়াজ উল্লেখযোগ্য।

পাবলিক হলে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (ডিসি) মঈন উল ইসলাম, পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান প্রমুখ।

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী