রাবিতে আইটি-আইটিইএস চাকরি মেলা বৃহস্পতিবার

রাবি প্রতিনিধি
২৭ মার্চ ২০১৯, ২৩:০০আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২৩:০৯

সংবাদ সম্মেলন (ছবি– প্রতিনিধি)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিনব্যাপী ‘রাজশাহী আইটি-আইটিইএস জব ফেয়ার’র আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) সামনে এ মেলার উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান।

ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল’র আওতায় লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) এ  মেলার আয়োজন করছে। বুধবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান এলআইসিটি প্রকল্পের ইন্ডাস্ট্রির প্রোমশন স্পেশালিস্ট হাসান বেনাউল ইসলাম।

বেনাউল ইসলাম জানান, দিনব্যাপী এ মেলায় দেশের প্রায় অর্ধশত প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। ঢাকা, রাজশাহী, যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলের আইটি বিষয়ক প্রতিষ্ঠান ও স্নাতক ডিগ্রিধারী প্রায় ১৫ হাজার তরুণ-তরুণী অংশ নেবে। সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত চাকরিপ্রত্যাশীরা বিভিন্ন প্রতিষ্ঠানে জীবন বৃত্তান্ত (সিভি) জমা দিতে পারবেন। বিকালে জমাকৃত সিভি থেকে নির্বাচিত প্রার্থীদের সাক্ষাতকার নেওয়া হবে। সন্ধ্যায় টিএসসিসিতে মেলার সমাপনী অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ ছাড়া, মেলায় বিতর্ক প্রতিযোগিতা, ক্যারিয়ার বিষয়ক চারটি সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। মেলা চলাকালীন অন-স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে যে কেউ মেলায় অংশগ্রহণ করতে পারবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনুসহ ক্যারিয়ার ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম