বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধি
৩০ মার্চ ২০১৯, ১৪:০৬আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৪:২৫

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন (ফাইল ফটো)

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিসহ বিদেশে পালিয়ে থাকা সবাইকে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিতের কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার (৩০ মার্চ) দুপুরে সিলেট সরকারি কিন্ডারগার্টেন স্কুল দেশসেরা প্রাথমিক বিদ্যালয়ের গৌরব অর্জন উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের আগে তার পলাতক খুনিদের ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিতের ব্যাপারে জানতে চাইলে মন্ত্রী বলেন, সারাদেশে ব্যাপক আনুষ্ঠানিকতায় উৎসব উদযাপনের পরিকল্পনা রয়েছে। এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর খুনিসহ সকল খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। ইতিমধ্যে কানাডার খুনিকে ফেরানোর ব্যাপারে অনেকটা অগ্রগতি হয়েছে।

তাঁর পরবর্তী আমেরিকা সফরে পলাতক খুনিদের ফেরানোর বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সিলেট নগরীর আগুনের ঝুঁকি ও ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় বিশেষ পরিকল্পনা রয়েছে। দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন বলেও জানান মন্ত্রী।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’