নোয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

নোয়াখালী প্রতিনিধি
৩০ মার্চ ২০১৯, ১৬:৫১আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২১:০৫

সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর বাজারের উত্তর পাশের সড়কে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন দুজন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।  শনিবার (৩০ মার্চ) বিকাল পৌনে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– বেগমগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামের ওমর ফারুকের ছেলে শাকিব হোসেন (২২), মাওলানা রাজু আহমেদ (৩৫),  খোদেজা বেগম (৪৫) ও তার মেয়ে কামরুন্নাহার পলি (২২)।  এ সময় গুরুতর আহত হন খোদেজা বেগমের ছেলে রনি (২৫)।  এছাড়া সিএনজিচালক মাসুদ আলম আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৩টায় ফেনী থেকে সুগন্ধা দ্রুতযান সার্ভিসের একটি যাত্রীবাহী বাস সোনাপুরের উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে বাসটি মাইজদী-বেগমগঞ্জ সড়কের উত্তর একলাশপুর রশিদ কোম্পানির বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা বাংলা ট্রিবিউনকে জানান, নিহতদের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে। গাড়ি দুটি আটক করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’