ঠাকুরগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের রাস্তা অবরোধ ও বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি
৩০ মার্চ ২০১৯, ২১:৪০আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২১:৪৭

ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে দ্বিতীয় শিফটে ক্লাস অব্যাহত রাখার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দ্বিতীয় শিফটের ক্লাস চালুর  দাবিতে প্রতিষ্ঠানের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। গত ২৮ মার্চ থেকে ইনস্টিটিউটের শিক্ষকরা  ২য় শিফটের সম্মানী ভাতার দাবিতে ক্লাস বর্জন করছেন। এ কারণে ৩ দিন ধরে ক্লাস হচ্ছে না এই শিফটের ৪টি বিভাগে। এসব বিভাগে ৫’শতাধিক শিক্ষার্থী রয়েছেন।

শনিবার সকাল ৯ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে ইনস্টিটিউটের সামনে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়। সে সময় পুলিশ তাদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করলে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।

পরে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আলী আকবর খাঁন ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসের ভেতরে যাওয়ার অনুরোধ করেন। এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক থেকে সরে এসে ক্যাম্পাসের ভেতরে ক্লাস চালুর দাবিতে আন্দোলন করে।

আব্দুল আজিজ নামে এক শিক্ষার্থী বলেন, শান্তিপূর্ণভাবে কোনও গাড়ি না থামিয়ে রাস্তায় দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করেছি আমরা। রোগীর গাড়িকে নিজ দায়িত্বে পার করে দিয়েছি। আমরা কোনও ঝামেলা চাই না। ভালোভাবে পড়ালেখা করতে চাই। সেজন্য জরুরি ভিত্তিতে ক্লাস চালুর দাবি করছি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম