দিনাজপুরে ট্রাক্টর চাপায় মুক্তিযোদ্ধা নিহত

দিনাজপুর প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৯, ১৫:৫০আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১৫:৫৮

দিনাজপুর দিনাজপুরের পুলহাট এলাকায় ট্রাক্টরের চাপায় লুৎফর রহমান (৭০) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক মুক্তিযোদ্ধাসহ দুই জন। আজ সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে পুলহাট খসরুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত লুৎফর রহমান সদর উপজেলার তাজপুর নতুনহাট এলাকার মৃত বুধু মোহাম্মদের ছেলে। তিনি সাবেক সেনা সদস্য। আহতরা হলেন, তাজপুর বাঙ্গালপুকুর গ্রামের মুক্তিযোদ্ধা মশির উদ্দিন (৬৮) ও খসরুর মোড় হঠাৎপাড়া এলাকার সাইদুর রহমান (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে হাঁটতে বের হন মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ও মশির উদ্দিন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক্টর তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই লুৎফর রহমান মারা যান। এ সময় ট্রাক্টরটি আরও দ্রুত গতিতে সামনে গিয়ে আরেক পথচারীকে ধাক্কা দিয়ে চলে যায়। ফলে ওই দুর্ঘটনায় দুই জন আহত হন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেদওয়ানুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক্টরটিকে আটকের চেষ্টা চলছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের