মাসুদপুর সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৯, ০৯:২১আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৪:৫১

  চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্ত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিলন (১৭) ও সেনারুল(২৫) নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিজিবি।

নিহত মিলন উপজেলার তারাপুর মোড়লপাড়ার বেলাল হোসেন কালুর ছেলে এবং নিহত সেনারুল একই এলাকার ঠুঠাপাড়া গ্রামের আফসার উদ্দিনের ছেলে।  

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাজ্জাদ সরোয়ার জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মিলনসহ ১৫-২০ জনের একটি দল ভারতে গরু আনতে যায়। এসময় ভারতের ৭৮ বিএসএফ শোভাপুর ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যায় মিলন এবং গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত হয় সেনারুল। পরে মিলনের মরদেহসহ সেনারুলকে তার সহযোগিরা বাংলাদেশে নিয়ে আসে। পরে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে উপজেলার মনাকষা এলাকায় মারা যায় সেনারুল।

তিনি জানান, নিহতরা ফেনসিডিল, ইয়াবা ও গরু চোরাকারবারি দলের সদস্য। 

তিনি আরও জানান, এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হবে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম