সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ২৭ রোহিঙ্গা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৯, ১৫:২২আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৫:৩০

পাচারের চেষ্টাকালে আটক রোহিঙ্গা সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ার যাওয়ার চেষ্টাকালে টেকনাফ উপকূল থেকে ২৭ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিন জন পুরুষ, ১৬ জন নারী এবং আটটি শিশু রয়েছে। এরা উখিয়ার কুতুপালং, জামতলী, থ্যাংখালী, বালুখালী এবং টেকনাফের মোচনী, লেদা ও শামলাপুর এলাকার রোহিঙ্গা শিবিরে বসবাস করছিল।

বুধবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটলিয়ান ভারপ্রাপ্ত অধিনায়ক  লেফটেন্যান্ট কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এক সংবাদ সম্মেলনে জানান, ‘বুধবার ভোর রাতে একটি মানবপাচারকারী চক্র বাংলাদেশে বসবাসকারী কিছু রোহিঙ্গাকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের জন্য টেকনাফের মহেষখালীয়াপাড়া এলাকায় সমবেত করে। ওই সংবাদে রাতেই সাবরাং বিওপির হাবিলদার মো. আবুল কালামের নেতৃত্বে একটি টহলদল টেকনাফের মহেষখালীয়াপাড়া এলাকায় সাগরপাড়ে নৌকার জন্য অপেক্ষায় থাকা ১৩ রোহিঙ্গাকে আটক করে। সেখানে দুই পুরুষ, ৯ নারী এবং দুই শিশু ভিকটিম ছিল।’   

এছাড়া গত মঙ্গলবার রাতে সাবরাং খুরের মুখ কাটাবনিয়া খালের মুখ সাগর তীরবর্তী এলাকা দিয়ে মানব পাচারের সংবাদে অভিযান চালিয়ে নৌকার জন্য অপেক্ষমান ১৪ রোহিঙ্গাকে আটক করা হয়। এতে এক পুরুষ, সাত নারী এবং ছয় শিশু ভিকটিম ছিল।  

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে রোহিঙ্গারা জানিয়েছে, টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গারা পাচারকারী দালালদের টাকা দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় যেতে চেয়েছিল। নৌকা বা ট্রলারে করে পাচার করার জন্য রোহিঙ্গাদের সাগর পাড়ে জড়ো করা হয়। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দালালচক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। উদ্ধার ভিকটিমদের জিজ্ঞাসাবাদে মানব পাচার চক্রে জড়িত দালালদের আটক বিষয়ে অভিযান চলমান রয়েছে। 

এদিকে উদ্ধার ভিকটিম রোহিঙ্গা নারী ও শিশুদের স্ব স্ব ক্যাম্পে পাঠানো হবে এবং তিন পুরুষকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিজিবির ওই কর্মকর্তা।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের