টাঙ্গাইলে ছেলে খুন, বাবা-মা পলাতক

টাঙ্গাইল প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৯, ১২:৪৬আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১২:৫৪

টাঙ্গাইল টাঙ্গাইলে ইকবাল হোসেন (২৬) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনার পর থেকে নিহতের বাবা-মা পলাতক রয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের পারবুহুলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইকবাল ওই গ্রামের শামছুল হকের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবু বকর সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে ইকবাল মানসিকভাবে অসুস্থ ছিল। মাঝেমধ্যে সে তার বাবা-মাকে মারপিট করতো। মঙ্গলবার ভোরে নিহতদের বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে এলাকাবাসী এগিয়ে গিয়ে দেখতে পায় ইকবাল মাটিতে পড়ে আছে। এসময় নিহতের বাবা-মা পালিয়ে যায়। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। ইকবালের জ্বালাতন সহ্য করতে না পেরে তার বাবা মাথায় আঘাত করে হত্যা করতে পারে বলেও স্থানীয়দের ধারণা।

এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার এসআই মানিক চন্দ্র দে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছোট ভাই জহুরুলকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় নিহতের মা ও বাবা পলাতক রয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের