জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাভার প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৯, ১৩:১০আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ১৩:১৪

ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিং

সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোতে শেরিং।

শুক্রবার (১২ এপ্রিল) বেলা ১১টা ১০ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান তিনি। পরে শহীদ বেদির সামনে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি শহীদদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর ও সৌধের আঙ্গিনায় একটি গাছ রোপণ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং।

এর আগে সকাল থেকেই ভুটানের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। 

প্রসঙ্গত, চারদিনের সফরে ঢাকায় এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিং। শুক্রবার (১২ এপ্রিল) সকাল ৮টা ৮ মিনিটে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে শেরিংকে উষ্ণ অভ্যর্থনা জানান।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম