‘ইয়াবা ব্যবসায়ীরা আত্মসমর্পণ করুন, নইলে নিশ্চিহ্ন হয়ে যাবেন’

টেকনাফ প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৯, ১০:৪০আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১০:৪৯

বক্তব্য রাখছেন পুলিশ সুপার কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেছেন, ‘ইয়াবা ব্যবসায়ীরা আত্মসমর্পণ করুন, নইলে নিশ্চিহ্ন হয়ে যাবেন। ইয়াবা ব্যবসা করে দশ দিন বাঁচবেন কিন্তু একদিন ঠিকই ধরা পড়বেন। মাল আনবেন, আলিশান বাড়ি করবেন তা কাজে আসবেনা। আপনি যতই কৌশলী ইয়াবার কারবার করেন না কেন, রেহাই পাবেননা। একদিন ঠিকই আইনের হাতে ধরা পড়বেন।’ 

শুক্রবার (১২ এপ্রিল) বিকালে টেকনাফ পৌরসভার বাসস্টেশন এলাকায় জেলা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী সচেতনতামূলক সভায় পুলিশ সুপার এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ইয়াবা কারবারীদের সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন। তবে উদ্দেশ্যমূলক ভাবে কাউকে ইয়াবা কারবারি বানানোর চেষ্টা করবেন না।’

তিনি আরও বলেন, ‘স্কুল কমিটিতে কোনও ইয়াবা ব্যবসায়ী থাকলে তাদের তথ্য দিন, ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া কোনও জনপ্রতিনিধিদের দোহাই দিয়ে ইয়াবা ব্যবসা করলে তাদেরও রেহাই হবে না।’

পুলিশ সুপার বলেন, ‘ইয়াবা ব্যবসা বন্ধে সাংবাদিকরাও কাজ করছেন, তবে দুয়েকজন আছেন উদ্দেশ্যমূলক ভাবে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে অনেক ভদ্রলোককে ইয়াবা ব্যবসায়ী বানিয়েছেন। কোনও নিরীহ লোক যেন হয়রানীর শিকান না হয়, সাংবাদিকদের সেদিকে খেয়াল রাখতে হবে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মো. শফিক মিয়া, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, কমিউনিটি পুলিশিং সভাপতি নুরুল হুদা, টেকনাফ আল জামেয়া মাদ্রাসার পরিচালক মুফতি কিফায়ুতুল্লাহ শফিক, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন প্রমুখ।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের