পাবনায় ছুরিকাঘাতে যুবককে হত্যার অভিযোগ

পাবনা প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৯, ১২:৩৯আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১২:৫১

পাবনায় ছুরিকাঘাতে যুবককে হত্যার অভিযোগ পাবনা সদরের হাড়িয়াবাড়ি এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শৈশব (২৩) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শৈশব সদর উপজেলার পৌর এলাকার সিংগা পালপাড়া মহল্লার ভাদু সাহার ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক শুক্রবার রাত ৮টায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে জানান, এলাকায় আধিপত্য নিয়ে শৈশবের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে ঘটনার দিন সন্ধ্যার দিকে সদরের মালঞ্চি ইউনিয়নের হাড়িয়াবাড়ি এলাকায় প্রতিপক্ষের লোকজন শৈশবকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত ও বেধড়ক মারপিট করে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো  হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি