মাদারীপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

মাদারীপুর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৯, ১৩:৪৪আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১৩:৫১

মাদারীপুর মাদারীপুরের কালকিনিতে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জহিরুল আকন (২৪) নামে এক বখাটেকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত যুবক উপজেলার বালিগ্রাম এলাকার ধূয়াসার গ্রামের নুরুল ইসলাম আকনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বালিগ্রাম এলাকার স্কুল পড়ুয়া এক শিক্ষার্থীকে কয়েক বছর যাবত স্কুলে যাওয়া আসার পথে বিভিন্ন সময় কুপ্রস্তাবসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল বখাটে জহিরুল। এমনকি কয়েক মাস আগে ওই স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে তুলে নেওয়ার চেষ্টাও করেন। ওই বখাটেকে কয়েকবার সতর্ক করে দিলেও তা উপেক্ষা করে ওই বখাটে আবারও আজ সকালে ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে তার গতিরোধ করে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেয়। বিষয়টি এলাকাবাসী দেখতে পেয়ে বখাটে জহিরুল ইসলামকে আটক করে উপজেলা প্রশাসন ও  পুলিশকে খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী আমিনুল ইসলাম তাৎক্ষণিক ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বখাটে জহিরুল আকনকে এক বছরের কারাদণ্ড দেন।

কালকিনি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোফাজ্জেল হোসেন বলেন, দণ্ডপ্রাপ্ত জহিরুল আকনকে মাদারীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ 
নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ 
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
দিনাজপুর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় পিছু হটলো বিএসএফ
দিনাজপুর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় পিছু হটলো বিএসএফ
বোয়ালমারীতে খানাখন্দে বেহাল সড়ক, দুর্ভোগে মানুষ
বোয়ালমারীতে খানাখন্দে বেহাল সড়ক, দুর্ভোগে মানুষ
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন