ঝিনাইদহে বিদ্যুৎ বিতরণ উপকেন্দ্রে আগুন নিয়ন্ত্রণে

ঝিনাইদহ প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৯, ০২:৩৬আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ০২:৩৮

ঝিনাইদহে বিদ্যুৎ বিতরণ উপকেন্দ্রে আগুন নিয়ন্ত্রণে ঝিনাইদহ ওজোপডিকোর (ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) বিদ্যুৎ বিতরণ উপকেন্দ্রে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় বড় ধরনের ক্ষতি হয়নি বলে দাবি কর্তৃপক্ষের।
ঝিনাইদহ ওজোপডিকোর নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকার জানান, ‘উপকেন্দ্রের ৩৩ হাজার কেভির মিটারিং পিটি নামের একটি যন্ত্রে হঠাৎ করে আগুন ধরে যায়। এতে সাময়িকভাবে জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার কিছু পরে আংশিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। আগুনে ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে।’
উল্লেখ্য, এর আগে গত ৩১ মার্চ ওজোপডিকোর একই বিদ্যুৎ বিতরণ উপকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগে। এতে দুইটি নিয়ন্ত্রণ বোর্ড পুড়ে যায়। নতুন করে তা স্থাপন করে জেলার বিদ্যুৎ ব্যবস্থা চালু করা হয়।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান