চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৯, ১৭:৪৫আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১৭:৫৪

অস্ত্রসহ গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবধৈ আগ্নেয়াস্ত্রসহ সৈবুর রহমান ওরফে বাবু(১৯) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শনিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার দাদনচক এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে ৪টি বিদেশি পিস্তল, ৮টি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলিসহ বাবুকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বাবু উপজেলার তারাপুর মোড়লপাড়া গ্রামের আব্দুর রকিবের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে দাদনচক ভুসগাড়া মাঠের পাশের একটি আমবাগানে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্রসহ বাবুকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও জানান,  ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বাবু দীর্ঘদিন ধরে সীমান্তে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে।এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি