টেকনাফে ইয়াবাসহ হানিফ পরিবহনের চালক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৯, ২১:৩৪আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২১:৩৭

টেকনাফে ইয়াবাসহ হানিফ পরিবহনের চালক আটক

কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ মোহাম্মদ ফরিদ (৪২) নামের হানিফ পরিবহনের একজন চালককে আটক করেছে র‌্যাব। এসময় ইয়াবা বহনের দায়ে বাসটি জব্দ করা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) সকালে টেকনাফের বরইতলী এলাকায় অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে ফরিদকে আটক করা হয়। আটক ফরিদ সাতকানিয়ার বাগঘোনা এলাকার কালু মিয়ার ছেলে।

র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্প কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, টেকনাফ থেকে যাত্রীবাহী হানিফ পরিবহন বাসে করে ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে তিনিসহ র‌্যাবের একটি দল টেকনাফের বরইতলী এলাকায় বাসটিতে (চট্ট মেট্টো-ব-১১-০৮৩৩)  তল্লাশি চালান। এসময় সন্দেহজনক মোহাম্মদ ফরিদকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে, বাসের গোপন জায়গা থেকে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় বাসটি জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকের মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম