সালিশ চলাকালে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৭

ঝালকাঠি প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৯, ১০:৩৩আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৮:৩৮

ঝালকাঠি ঝালকাঠির নলছিটিতে ইভটিজিংয়ের ঘটনায় শালিশ চলকালে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ ৭ জন আহত হয়েছেন। শুক্রবার (১৯ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দপদপিয়া গ্রামের জিরোপয়েন্ট এলাকায় একটি মেয়েকে ইভটিজিং করার ঘটনা নিয়ে দপদপিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. বাশার সিকদার ২ পক্ষকে নিয়ে সালিশে বসে। এসময় ক্ষিপ্ত হয়ে স্থানীয় রাকিব সিকদারের নেতৃত্ব কয়েকজন ইউপি সদস্য ও তার লোকজনের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ইউপি সদস্য বাশার সিকদার, আলিম হাওলাদার, মো. সোহেল, মুন্না, সুমন সিকদার, ইমরান সিকদার ও অপর পক্ষের সেলিম সিকদার আহত হয়। গুরতর তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বাশার সিকদার অভিযোগ করে বলেন, ‘হামলাকারীরা মাদকসেবী। তারা এলাকার কোনও ভাল কাজের সঙ্গে নেই। একটি ঘটনা মীমাংসা করে দেওয়ায় তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে হামলা করে।=’

রাকিব সিকদার দাবি করেন, ‘বাশার মেম্বার আমাকে মারধর করেছে। বিষয়টি আমাদের পরিবারের লোকজন জিজ্ঞেস করতে গেলে সে হামলা করলে আমাদের পক্ষের সেলিম সিকদার আহত হয়।’

নলছিটি থানার ওসি আবদুল হালিম তালুকদার বলেন, ‘মারামারির ঘটনায় দুই পক্ষ থানায় দু’টি মামলা করেছে। আমরা ঘটনা তদন্ত শুরু করেছি। প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান