পাহাড়ি জনপদে জীবনযাত্রার মান উন্নত হয়েছে: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

বান্দরবান প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৯, ১৫:৫৯আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১৬:০৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, ‘বর্তমান সরকার পাহাড়ের মানুষের প্রতি আন্তরিক। আর আন্তরিক বলেই পাহাড়ে একের পর এক উন্নয়ন করে চলেছে। পাহাড়ের দুর্গম এলাকায় রাস্তা নির্মাণের মাধ্যমে চলাচলের উপযোগী করা হয়েছে। এতে পাহাড়ি জনপদের মানুষের জীবযাত্রার মানও উন্নত হয়েছে।’

বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে সদর উপজেলার ক্যাচিং পাড়া থেকে হাজরামার ঘাট হয়ে রোয়াংছড়ি মেরাইংপ্রু পাড়া পর্যন্ত রাস্তা নির্মাণের ভিত্তি প্রস্তরের উদ্বোধনের সময় তিনি এই কথা বলেন। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই রাস্তা নির্মাণের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. শাহিনুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের  সদস্য (পরিকল্পনা) ড. প্রকাশ কান্তি চৌধুরী, প্রকল্প পরিচালক মো. আব্দুল আজিজ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো. ইয়াছির আরাফাত, পৌর কাউন্সিলর সৌরভ দাশ শেখর, অজিত কান্তি দাশসহ প্রমুখ।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো. ইয়াছির আরাফাত জানান, বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়ন ১০ কোটি টাকা ব্যয়ে সদর উপজেলার ক্যাচিং পাড়া থেকে হাজরামার ঘাট হয়ে রোয়াংছড়ি মেরাইংপ্রু পাড়া পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে। এই রাস্তা নির্মাণ হলে ক্যাচিং পাড়া এলাকাবাসী ও রোয়াংছড়ি বাসিন্দাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী