সিঁদ কেটে মন্দিরে ঢুকে ৪টি প্রতিমা ভাঙচুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৯, ০৯:২১আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ০৯:২৯

আড়াইহাজারে প্রতিমা ভাঙচুর নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিঁদ কেটে একটি মন্দিরে ঢুকে রাধা কৃষ্ণের প্রতিমাসহ চারটি প্রতিমা  ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর থেকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনরে মধ্যে আতঙ্ক বিরাজ করছে।  শুক্রবার (২৬ এপ্রিল) বিকালে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের উচিৎপুরা গ্রামের  প্রদীপ মিত্রের  বাড়ির পরিবারিক মন্দিরে এ ঘটনা ঘটে।

রাধাকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক লোকনাথ বর্মন জানান, ‘শুক্রবার বিকালে হ্যাপি রানী মিত্র পূজা আর্চনা শেষে মন্দিরের তালাবদ্ধ করে চলে যান। সন্ধ্যায় আবার পূজা আর্চনার জন্য  মন্দিরের তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখেন রাধা, কৃষ্ণ, গৌরাঙ্গ, নিত্যানন্দ প্রতিমার মাথা, হাত ও পেটের বিভিন্ন অংশ ভাঙা। প্রতিমার পাশ দিয়ে মন্দিরের মাটি খোঁড়া ও জানালা খোলা। ধারণা  করা হচ্ছে, ঘরের মাটি খুঁড়ে ভেতরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে জানালা দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’ আড়াইহাজারে প্রতিমা ভাঙচুর

প্রদীপ মিত্র জানান, ‘মন্দিরটি আমার বাড়ির সীমানার উত্তরপাশে একটু নির্জনস্থানে। একারণে পূজাঅর্চনার কাজ ছাড়া লোকজন সেখানে কমই আসা যাওয়া করে থাকে। তবে মন্দিরে ঢুকে কে বা কারা ভাঙচুর করেছে তা জানি না।’

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের