মহাদেবপুরে বাবা-ছেলের অস্বাভাবিক মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৯, ১৫:১১আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৫:১৯

নওগাঁ নওগাঁর মহাদেবপুর উপজেলার দড়িয়াপুর গ্রামে একইসঙ্গে বাবা-ছেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার রাতে একটি পিকনিক থেকে ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে তাদের মৃত্যু হয়। সোমবার দুপুরে পুলিশ তাদের মৃতদেহ হেফাজতে নিয়েছে।

মৃতরা হলেন- দড়িয়াপুর গ্রামের বাসিন্দা অরুন কুমার কুন্ডু (৬০) ও তার ছেলে চন্দন কুমুর কুন্ডু (২৫)।

মহাদেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘রাতে পিকনিকের খাবার খেয়ে ঘুমাতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অরুন ও চন্দন। প্রতিবেশীরা রাত ১২টার দিকে তাদের  চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অরুন। পরে চন্দনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। সকালে খবর পেয়ে মৃতদেহগুলো হেফাজতে নেয় পুলিশ।’

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. দেবাশীষ জানান, ‘প্রচণ্ড বমি ও পাতলা পায়খানার কারণে একপর্যায়ে বাবা-ছেলে দুই জনই অজ্ঞান হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর তাদের রক্তচাপের অবস্থা ভালো ছিলো না। ধারণা করা হচ্ছে ফুড পয়জনিং এ আক্রান্ত হয়েছিলেন তারা।’

মহাদেবপুর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, মৃতদেহ পুলিশি হেফাজতে নেওয়ার পর থানায় একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু