বিস্ফোরক মামলায় বগুড়া শহর বিএনপির সভাপতি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৯, ১৮:২৯আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৮:৩০

গ্রেফতারের প্রতীকী ছবি বগুড়ায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক মামলায় শহর বিএনপির সভাপতি মাহবুবর রহমান বকুল গ্রেফতার হয়েছেন। সদর থানা পুলিশ রবিবার (২৮ এপ্রিল) রাতে তাকে শহরের সুত্রাপুরের গোহাইল রোডের বাড়ি থেকে গ্রেফতার করে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, ২০১৪ সালে শহরের স্টেশন রোডে পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ মামলায় মাহবুবর রহমান বকুল চার্জশিটভুক্ত আসামি।
বগুড়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম জানান, মাহবুবর রহমান বকুল ২০টি মামলায় জামিনে আছেন। তিনি ২০১৪ সালে শহরে স্টেশন রোডে পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের মামলায় আসামি। এ মামলায় তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে পৃথক চার্জশিট হয়। চার্জশিটে বকুল ৬০ নম্বর আসামি হলেও জামিন নেননি। তাই পুলিশ ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করেছে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম