শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, অভিযু্ক্ত আটক

মৌলভীবাজার প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৯, ১৮:০২আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১৮:১১







অভিযুক্ত জামাল মিয়াকে আটক মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম লইয়ারকুল গ্রামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (৯)  ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী মো. জামাল মিয়ার (২০)  বিরুদ্ধে।  অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

জামাল মিয়া এই এলাকার বাসিন্দা সিরাজ মিয়ার ছেলে।

ওই স্কুলছাত্রীর বাবা আব্দুর রহমান জানান, আজ মঙ্গলবার  (৩০ এপ্রিল) আনুমানিক দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে সাতগাঁও  চা বাগানের ভেতরে মেয়ের চিৎকার শুনতে পেয়ে দৌঁড়ে গিয়ে দেখেন মেয়ে কান্না করছে এবং পাশের বাড়ির জামাল মিয়া দৌড়ে পালাচ্ছে। পরে মেয়ে জানায়, জামাল তার সঙ্গে খারাপ কাজ করেছে। কিশোরীকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্মরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার জন্য পরামর্শ দেন। ওই স্কুল ছাত্রী বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, অভিযোগ পেয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ও পুলিশ পরিদর্শক তদন্ত মো. সোহেল রানা হাসপাতালে গিয়ে শিশুটির সঙ্গে কথা বলেন। শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানা  জানান, ‘ অভিযুক্ত জামাল মিয়াকে আটক করা হয়েছে। তবে ওই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে মামলা রজু হবে। ভিকটিমকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান