ভারতে পাচারের সময় বেনাপোলে ৩ রোহিঙ্গাসহ আটক ৭

বেনাপোল প্রতিনিধি
০১ মে ২০১৯, ১০:৪১আপডেট : ০১ মে ২০১৯, ১১:০০

বোনাপোলে আটক ৭ ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে  তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। দুই পাচারকারীসহ পাসপোর্ট  জালিয়াতির  অভিযোগে আটক করা হয়েছে আরও চারজনকে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের কাছ থেকে সাতটি পাসপোর্টও জব্দ করেছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ বিভিন্ন অভিযোগে তাদের আটক করে।

আটককৃতরা হলো-মুন্সিগঞ্জের পূর্বা সিয়ালদি মেম্বারবাড়ি গ্রামের হাদের আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫) (পাচারকারী), ঢাকার কদমতলী ধনিয়া এলাকার মোকলেছুর রহমানের ছেলে জামান খান (৫০) (পাচারকারী), মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট করার অপরাধে আটক রোহিঙ্গা জামান খানের ছেলে  কায়েম খান (১৯), রফিকুল ইসলামের ছেলে সারোয়ার ইসলাম (১৩) ও মেয়ে মরিজান বেগম (১৯), পাসপোর্ট জালিয়াতির অভিযোগে আটক নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বারাইনগর গ্রামের বেলাল হোসেনের ছেলে ইয়াসিন আরাফাত (২৪) ও একই এলাকার সোলায়মানের ছেলে  মামুনুর রশিদ (২১)।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, আটক দুই পাচারকারী তিন রোহিঙ্গাকে তাদের ছেলে-মেয়ে সাজিয়ে ভারতে পাচারের জন্য বেনাপোল ইমিগ্রেশনে নিয়ে আসে। পরে তাদের পাসপোর্টের কাজ সম্পূর্ণ করার জন্য ইমিগ্রেশন ডেক্সে জমা দেয়। তাদের আচারণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা তথ্য গোপন করে অবৈধভাবে পাসপোর্ট তৈরির কথা স্বীকার করে। তারা ভালো কাজের প্রলোভনে পড়ে পাচারের শিকার হচ্ছিল। এ সময় পাচারকারীসহ তাদের আটক করা হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতি ও পাচার  আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। আজ বুধবার দুপুরে বেনাপোল পোর্ট থানা তাদের যশোর জেল হাজতে পাঠাবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে