পুকুরে ভেসে উঠলো ভাই-বোনের লাশ

কুমিল্লা প্রতিনিধি
০১ মে ২০১৯, ২১:২৪আপডেট : ০১ মে ২০১৯, ২১:৩৪

কুমিল্লা

কুমিল্লার বরুড়া উপজেলার একটি পুকুরে ভাসমান অবস্থায় ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১ মে) বরুড়া উপজেলার তিন নম্বর উ. খোশবাস ইউনিয়নের নারায়নপুর গ্রামের দক্ষিণ পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত দুজন হলো মুদি দোকানদার জাকির হোসেনের বড় মেয়ে মীম আক্তার (৯) ও ছেলে মো. সাব্বির রহমান (৭)।

স্থানীয় ইউপি সদস্য মামুন মেম্বার জানান, বাড়ি পাশে পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যায় শিশু দুটি। পরে মা তার দুই সন্তানের খোঁজে পুকুর পাড়ে গেলে তাদের মরদেহ ভেসে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে আসে।

বরুড়া থানার ওসি আজম উদ্দিন বলেন, মৃত্যুর বিষয়টি শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।  

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি