ধর্ষণ বন্ধে ফেসবুকে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি

বরগুনা প্রতিনিধি
০৮ মে ২০১৯, ১৪:০৩আপডেট : ০৮ মে ২০১৯, ১৪:১১

ধর্ষণ বন্ধে ফেসবুকে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দেশে সম্প্রতি একের পর এক ধর্ষণের ঘটনা ও যৌন নির্যাতন বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি লিখে ফেসবুকে পোস্ট করেছেন বরগুনার মো. সাইফুল ইসলাম রাসেল নামের এক যুবক। মঙ্গলবার(৭ মে) নিজের ফেসবুক ওয়ালে তিনি এই চিঠি পোস্ট করেন। এসময় তিনি প্রধানমন্ত্রীসহ যথাযথ কর্তৃপক্ষকে ধর্ষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

চিঠিতে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে লিখেছেন, ‘আজ মাহে রমজান শুরু হয়েছে। ইসলাম ধর্মমতে আল্লাহ তা’লা এই মাসে সব শয়তানকে বন্দি করে রাখেন। সব মৃত মানুষকে তাদের আজাব থেকে মুক্ত করে দেন। ইবাদতের সওয়াব অন্যান্য মাসের চেয়ে বেশি। তাই মহান রাব্বুল আলামিন যদি বান্দাদের এতগুলো পুরস্কার দেন, আপনার কাছে আমি মাত্র একটি বিষয়ে অনুরোধ করবো। যেহেতু শয়তান বন্দি তো কোনও মানুষ যদি অপরাধ করে সেটা শয়তানের পাল্লায় পরে না, নিজের ইচ্ছায় করবে। রমজানে ইবাদতের সওয়াব যেমন বেশি, তেমনি পাপের শাস্তি একটু বেশি হলে ভালো হবে।

হে বঙ্গ কন্যা, একটাই মিনতি-আজ থেকে যেন বাংলার বুকে একটাও ধর্ষণ না হয়। আমি চাই, আপনি শুধু একবার সব সংবাদ মিডিয়ায় বলুন- যে আপনি ধর্ষণের খবরটা আর শুনতে চান না। আমার মন বলছে আপনার একটি বাক্যে বাংলার বুকে কোন কুলাঙ্গার এই কাজ করার সাহস পাবে না।’

এ বিষয়ে মো. সাইফুল ইসলাম রাসেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিদিন ধর্ষণের খবর পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছি। পত্রিকার পাতা খুললেই শুধু চোখে পড়ে ধর্ষণ আর ধর্ষণ। এটা বন্ধ হওয়া দরকার। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী যদি একবার বলেন তিনি আর ধর্ষণের খবর দেখতে চান না তাহলে অবশ্যই এই ধর্ষণকারীরা আর আমার মা বোনদের ওপর লোলুপ দৃষ্টি দিতে পারবে না।’

রাসেলের এই ফেসবুক পোস্টকে সাধুবাদ জানিয়ে বরগুনা পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক হাসানুর রহমান ঝন্টু বলেন, ‘আমরাও রাসেলের মতো চাই বাংলাদেশ থেকে ধর্ষণ নামের কলঙ্ক মুছে যাক। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ থাকবে ধর্ষকদের কঠোর শাস্তির ব্যবস্থা করবেন তিনি।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান