কাহারোলে পিকআপের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

দিনাজপুর প্রতিনিধি
১১ মে ২০১৯, ১৩:৩৬আপডেট : ১১ মে ২০১৯, ১৩:৪৪

দিনাজপুর দিনাজপুরের কাহারোলে পিকআপের ধাক্কায় সাকিব হোসেন (২০) নামে এক বাইসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১১ মে) সকাল ৯টার দিকে কাহারোল উপজেলার রামপুরা ব্রিজের কাছে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব হোসেন কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ঢিপিকুড়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে রামপুরা বাজারে যাওয়ার পথে ব্রিজের কাছে একটি ওষুধবাহী পিকআপ পেছন দিক থেকে সাকিবকে ধাক্কা দেয়। সাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক পিকআপটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। পরে লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দশমাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলমঙ্গীর হোসেন জানান, এব্যাপারে দশমাইল হাইওয়ে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। পিকআপটি থানায় নেওয়া হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের