ডেমরায় বকেয়া মজুরির দাবিতে পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ মে ২০১৯, ১৬:৪৩আপডেট : ১১ মে ২০১৯, ১৬:৫৩

শ্রমিকদের অবরোধ মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া বেতন পরিশোধসহ ৯ দফা দাবিতে ৫ম দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন দু’টি পাটকল মিলের শ্রমিকরা। শনিবার (১১ এপ্রিল) সকাল ৬টা থেকে ঢাকা-ডেমরা সড়কের স্টাফ কোয়ার্টার এলাকায় লতিফ বাওয়ানী ও করিম জুট মিলের শ্রমিকরা রাস্তায় গাছের গুড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এ ঘটনায় রাস্তায় দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যানবাহনের চালক ও যাত্রীদের।

শ্রমিকরা জানান, 'গত তিন মাস ধরে তাদের বেতন পরিশোধ করা হচ্ছে না। চার বছর ধরে মজুরি কমিশন বাস্তবায়নের কথা বলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। শ্রমিকদের সঙ্গে দফায় দফায় মিটিং করে বকেয়া মজুরি পরিশোধ না করায় খেয়ে না খেয়ে শ্রমিকদের জীবন যাপন করতে হয়।'

শ্রমিকদের অভিযোগ, বিজিএমসি মিলের লোকসানের অজুহাত তুলে শ্রমিকদের মজুরি দিচ্ছে না। যে কারণে শ্রুমিকরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছে। শ্রমিকরা বলছেন,যতদিন পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে ততদিন তারা রাজপথে অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন।

ডেমরা শিল্পাঞ্চল পাটকল শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আবুল হোসেন বলেন,‘মজুরি কমিশন বাস্তবায়নের নামে ৪৮ মাস পেরিয়ে গেলেও সরকার শ্রমিকদের দাবি বাস্তবায়ন করেনি। মজুরি কমিশন নিয়ে সরকারের সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এবং বর্তমান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়। কিন্ত সরকার এখনও তা বাস্তবায়ন করছে না।’

তিনি আরও বলেন, ‘শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের উপস্থিতিতে একটি চুক্তি হয়েছিল যে, শবে বরাতের আগে শ্রমিকদের বকেয়া মজুরির এক সপ্তাহের টাকা দেওয়া হবে এবং ৩০ এপ্রিলের মধ্যে সমস্ত বকেয়া মজুরি পরিশোধ করা হবে। কিন্তু বিজিএমসি তা করেনি। চুক্তি অনুযায়ী গত ৮ মে বিজিএমসির কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের একটি সভা হওয়ার কথা ছিলো। কিন্তু বিজিএমসি সেটাও করেনি। যে কারণে শ্রমিকরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরি দেওয়া না হলে লাগাতার ধর্মঘট কর্মসূচি চলবে।’

রুপগঞ্জের তারারো এলাকার বাসিন্দা আব্দুস সবুর বলেন, ‘গত ৪-৫ দিন ধরে শ্রমিকরা এই সড়কে গাছের গুঁড়ি, বিদ্যুতের খুঁটি রাস্তায় ফেলে রেখে যান চলাচল বন্ধ করে দিয়েছে। যে কারণে আমাদের সুলতানা কামাল সেতুর ওপর থেকে প্রায় এক কিলোমিটার হেঁটে গিয়ে ছোট ছোট যানবাহন অটোরিকশা, সিএনজিতে করে বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে।’

আছমা বেগম নামে স্থানীয় একজন বলেন, ‘প্রতিদিন এই সড়ক দিয়ে ঢাকায় যাতায়াত করি। কিন্তু পাটকল শ্রমিকদের সড়ক অবরোধের কারণে প্রচণ্ড রোদের মধ্যে রাস্তায় প্রায় এক কিলোমিটার জায়গা হেঁটে পার হতে হচ্ছে। এতে একদিকে যেমন বেশি ভাড়া দিতে হচ্ছে অন্যদিকে অনেকে এই রোদে হেঁটে অসুস্থ হয়ে পড়ছে।’

ডেমরা থানার ওসি (তদন্ত) সেলিম মিয়া জানান, বকেয়া মজুরি প্রদান ও মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে  লতিফ বাওয়ানী ও করিম জুটমিলের শ্রমিকরা গত কয়েকদিন ধরে শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ করে আন্দোলন করছে। তাদের আন্দোলনে কোনও সংহিসংতা না থাকায় পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম