রাজবাড়ী সদর উপজেলার মুকুন্দিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মিন্টু মীর (২৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মুকুন্দিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। মিন্টুর বাবার নাম রওশন মীর।
শনিবার (১১ মে) রাজবাড়ী সদর থানার এস আই এনছের আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ওই প্রতিবন্ধী তরুণীর বোন আলেয়া বেগম ৮ মে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুই জনকে আসামি করে মামলা দায়ের করে। মামলা নম্বর ২২। মামলার প্রধান আসামি মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। আরেক আসামি মিন্টুর ভাবী মোছা. বিউটি বেগমকে ধরতে অভিযান চলছে।
ধর্ষণের শিকার ওই তরুণী আট মাসে অন্তঃসত্ত্বা বলেও পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে।








