নার্স তানিয়াকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

বরিশাল প্রতিনিধি
১২ মে ২০১৯, ১৩:২৮আপডেট : ১২ মে ২০১৯, ১৩:৩৬

নার্স তানিয়াকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন চলন্ত বাসে নার্স শাহিনুর আক্তার তানিয়াকে ধর্ষণের পর হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ মে) সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল সংলংগ্ন সদর রোডে এ কর্মসূচি পালিত হয়। সম্মিলিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আন্দোলন এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন হাসপাতালের নার্স ও বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় বক্তৃতা করেন বিএম কলেজের সাবেক অধ্যাপক শাহ সাজেদা, উন্নয়নকর্মী আনোয়ার জাহিদ ও নার্স সেলিনা বেগমসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, বিগত দিনে অপরাধীদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ার কারণে নারী ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যার ঘটনা দিন দিন বাড়ছে। তানিয়া হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান