বশেমুরবিপ্রবির সিএসই বিভাগে ক্লাস ও পরীক্ষা নেওয়া হচ্ছে না

গোপালগঞ্জ প্রতিনিধি
১২ মে ২০১৯, ১৮:১৮আপডেট : ১২ মে ২০১৯, ১৮:২৬

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষকরা নানা অজুহাতে প্রায় এক মাস যাবৎ ক্লাস ও পরীক্ষা নিচ্ছেন না। এতে ওই বিভাগের শিক্ষার্থীদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জানা গেছে, দুই ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষক আক্কাস আলীর বিচার হওয়ার পর থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে সঠিক ব্যাখ্যা দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে, দুই ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় টানা ১২ দিন আন্দোলনের মুখে গত ১৮ এপ্রিল অভিযুক্ত শিক্ষক আক্কাস আলীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাকে ৮ সেমিস্টারের জন্য ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত বিভাগীয় প্রধান ও একাডেমিক কাজ থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকে বিভিন্ন অজুহাতে প্রায় এক মাস ধরে ক্লাস ও পরীক্ষা নিচ্ছেন না সিএসই বিভাগের শিক্ষকরা।

দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রধান ও রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবদুর রহিম খান জানান, যেসব শিক্ষার্থী শিক্ষকদের নিয়ে অশালীন বক্তব্য ফেসবুকে দিয়ে শিক্ষকদের সম্মানহানি করেছে সেইসব অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ইতোমধ্যে একজনকে সাময়িকভাবে বরখাস্ত এবং পাঁচজনকে কারণ দর্শানো নোটিশ দিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই শিক্ষকদের ক্লাস নেওয়া উচিত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদ জানান, ক্লাস নেওয়ার বিষয়ে শিক্ষকদের সঙ্গে তিনি কথা বলবেন। যাতে ক্লাস ও পরীক্ষা নেওয়া হয় সে বিষয়েও খোঁজ নেওয়া হবে।

 

 

/এমএএ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম