কলেজছাত্রী অপহরণের অভিযোগে ১৫ মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ মে ২০১৯, ০৪:২৬আপডেট : ১৩ মে ২০১৯, ০৪:২৬

সোলায়মান

নারায়ণগঞ্জের রূপগঞ্জের এক কলেজছাত্রী অপহরণের অভিযোগে সোলাইমান নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে মুড়াপাড়া এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর রবিবার দুপুরে ওই শিক্ষার্থীকে মীরকুটির এলাকা থেকে উদ্ধার করা হয়। অভিযুক্ত সোলাইমানের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, চাদাঁবাজিসহ ১৫টি মামলা রয়েছে।

রবিবার (১২ মে) রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিমউদ্দিন এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ৮ মে বাজার থেকে বাড়ি ফেরার পথে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্রীকে অপহরণ করে সুলাইমান ও তার সহযোগীরা। পরে অপহৃত শিক্ষার্থীর পিতা রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এরপর তদন্তকারী কর্মকর্তা নাজিমউদ্দিন মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যামে সোলায়মানকে মুড়াপাড়া উপজেলার আস্তানা ভবনের সামনের রাস্তা থেকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মোতাবেক অপহৃত ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। সোলায়মানের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র, হত্যা, ডাকাতিসহ প্রায় ১৫ টি মামলা রয়েছে। সে উপজেলার মাহমুদাবাদ এলাকার সালাউদ্দিনের ছেলে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম