ধানের ন্যায্য মূল্যের দাবিতে ববিতে অধ্যয়নরত কৃষকের সন্তানদের মানববন্ধন

বরিশাল প্রতিনিধি
১৪ মে ২০১৯, ১৬:৪০আপডেট : ১৪ মে ২০১৯, ১৬:৪৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কৃষকের সন্তানদের মানববন্ধন বরিশালে ধানের ন্যায্য মূল্য ও মধ্যস্বত্বভোগীদের ভর্তুকির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অধ্যয়নরত কৃষকের সন্তানরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১২টায় বরিশাল সদর উপজেলার কর্ণকাঠীতে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে প্রচণ্ড রোদ উপেক্ষা করে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন– ববি শিক্ষার্থী হাসিবুল ইসলাম, লোকমান হোসেন, রেজাউর রহমান রাজু, তারেক মাহমুদ, উদয় বিশ্বাস, আবদুর রহমান মিজান, হালিম সালেহীন ও তমালসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, ‘রোদে শরীর পুড়িয়ে, বৃষ্টিতে ভিজে যেসব কৃষক দেশবাসীর জন্য ধান উৎপাদন করে যাচ্ছে তারা আজ বাজারে সেই ফসলের ন্যায্য মূল্য পাওয়া থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে।’ এ সময় কৃষকের ধানের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করা এবং মধ্যস্বত্বভোগীদের ভর্তুকি দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

মানববন্ধনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ববিতে অধ্যয়নরত কৃষকের সন্তানরা অংশগ্রহণ করেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম