মধুপুরে বাস-ট্রাক সংঘর্ষে নারীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ মে ২০১৯, ১৭:৩৩আপডেট : ১৪ মে ২০১৯, ১৭:৩৫

টাঙ্গাইল টাঙ্গাইলের মধুপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাহেরা খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনন্ত ২২ জন। মঙ্গলবার (১৪ মে) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার গাংগাইর বাজারের কাছে এ ঘটনা ঘটে। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সাহেরা খাতুন মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের মৃত জোয়াদ আলীর স্ত্রী। নিহতের স্বজনরা জানান, জমি সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে মেয়ে জেসমিনকে নিয়ে টাঙ্গাইলের আদালতে যাচ্ছিলেন সাহেরা। এ ঘটনায় জেসমিনসহ অন্তত ২২ জন আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মধুপুর থেকে টাঙ্গাইলগামী গারোবাজার-টাঙ্গাইল সার্ভিসের একটি বাস গাংগাইর বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আহত অবস্থায় বেশ কয়েকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাহেরা খাতুনকে মৃত ঘোষণা করেন। আহতদের ছয় জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে, পাঁচ জনকে মধুপুর হাসপাতাল ভর্তি করা হয়েছে। এছাড়াও ১১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

ওসি শফিকুল ইসলাম বলেন, ‘নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের মধ্যে ছয় জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের