ধর্মীয় অনুভূতিতে আঘাত মামলায় কবি হেনরী স্বপন কারাগারে

বরিশাল প্রতিনিধি
১৪ মে ২০১৯, ১৮:০৮আপডেট : ১৪ মে ২০১৯, ১৮:২৯

কবি হেনরী স্বপন

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দায়েরকৃত মামলায় খ্যাতনামা কবি হেনরী স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ৩টায় তার নিজ বাসভবন বরিশাল নগরীর নবগ্রাম রোডের খ্রিস্টান কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকালে আদালতে সোপর্দ করা হলে স্বপনকে কারাগারে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে খ্রিস্টান ধর্মযাজক ফাদার লাকাবা লিএল গোমেজ বাদী হয়ে হেনরী স্বপনসহ তিনজনের নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হচ্ছেন, আলফ্রেড সরকার ও তার ভাই জুয়েল সরকার। দ্বিতীয় দুজন নগরীর নিউ সার্কুলার রোড এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিভিন্ন সময় আসামিরা খ্রিস্টান সম্প্রদায়কে নিয়ে পত্রিকায় লেখালেখি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়। এতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে আসামিরা খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে লেখালেখি করায় বাদী মামলাটি দায়ের করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম জানান, খ্রিস্টান ধর্মযাজকের মামলায় হেনরী স্বপনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।  

/এসএসএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের