কবি হেনরী স্বপনের জামিন, বাদীকে ভর্ৎসনা

বরিশাল প্রতিনিধি
১৬ মে ২০১৯, ১২:৫৭আপডেট : ১৬ মে ২০১৯, ১৩:০৭

আদালতে কবি হেনরী স্বপন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারের তিন দিনের মাথায় জামিন পেয়েছেন কবি হেনরী স্বপন। বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১২টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালতের বিচারক মো. শামীম আহমেদ ৩০ জুন মামলার পরবর্তী তারিখ পর্যন্ত হেনরী স্বপনের জামিন মঞ্জুর করেন। পাশাপাশি আদালত এ মামলার বাদীকে ভর্ৎসনা করেছেন।

হেনরী স্বপনের আইনজীবী ওবায়দুল্লাহ সাজু জানান, স্বপনের জামিনের বিষয়ে আবেদন করার পর বাদীকে বিচারক কোনও আপত্তি আছে কিনা প্রশ্ন রাখেন। এ সময় বাদী ধর্মযাজক লাকাবা লিএল গোমেজ তার উত্তরে কোনও আপত্তি নেই বললে তাকে ভর্ৎসনা করা হয়।

এরপর বিচারক মামলার আগামী কার্যদিবস পর্যন্ত স্বপনের জামিন মঞ্জুর করেন।

আইনজীবী সাজু জানান, আাদলতে হেনরী স্বপনের জামিন আবেদনে আরও ১০ আইনজীবী সহযোগিতা করেছেন।

মঙ্গলবার কোতোয়ালি মডেল থানায় খ্রিস্টান ধর্মযাজক ফাদার লাকাবা লিএল গোমেজ ডিজিটাল নিরাপত্তা আইনে হেনরী স্বপন এবং আলফ্রেড সরকার ও তার ভাই জুয়েল সরকারের বিরুদ্ধে মামলা করেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, বিভিন্ন সময় আসামিরা খ্রিস্টান সম্প্রদায়কে নিয়ে পত্রিকায় লেখালেখি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। এতে খ্রিস্ট ধর্মাবলম্বীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

কবি হেনরী স্বপন গ্রেফতারের পরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা। কবির নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশাল নগরী থেকে শুরু করে ঢাকা পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি