ধর্ষণের অভিযোগে মামলা নিতে গড়িমসি, আড়াইহাজার থানার ওসি প্রত্যাহার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ মে ২০১৯, ১৭:৫৬আপডেট : ১৭ মে ২০১৯, ১৭:৫৬

ধর্ষণের অভিযোগে মামলা নিতে গড়িমসি, আড়াইহাজার থানার ওসি প্রত্যাহার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ দেওয়ার পরও মামলা না নিয়ে গড়িমসি করায় ওসি আক্তার হোসেনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (১৭ মে) জেলা পুলিশের ইন্সপেক্টর (ডিআই-টু) সাজ্জাদ রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগের বরাতে পুলিশ সূত্রে জানা যায়, ৫ মে রাত ৮টার দিকে উপজেলার আড়াইহাজার পৌরসভার এক গৃহবধূকে বাড়ির পাশের দোকান থেকে সদাই নিয়ে ফেরার পথে তুলে নিয়ে যায় চার বখাটে। এরপর তারা সংঘবদ্ধ হয়ে ধর্ষণ করে তাকে। সেই ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে আবার ব্ল্যাকমেইলের চেষ্টা করা হয়।

এ ঘটনায় ১৫ মে আড়াইহাজার থানায় ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগী গৃহবধূ। তবে ওসি মামলা রের্কড না করে স্থানীয়ভাবে বিচার-সালিশ করে দেওয়ার নাম করে গড়িমসি করেন।  অভিযোগ পাওয়ার ব্যবস্থা না নেওয়া এবং বিচারের অজুহাতে কালক্ষেপন করায় আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেনকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এছাড়া ধর্ষণের অভিযোগে অভিযুক্ত চার জন ও তাদের দুই সহযোগীর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার (১৬ মে) রাতে আড়াইহাজার থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ হুমকি দাতা কাউসার (২৫) ও আনোয়ার (২০)নামের দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

অভিযুক্ত চার বখাটে হলো- সাহাদ আলীর ছেলে সেলিম (৩০), আব্দুস সালামের ছেলে মাঈনউদ্দিন(২৫), কফিলউদ্দিনের ছেলে সোহেল (২৭) ও নিজামউদ্দিনের ছেলে আবুল (২৬)। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের