শাসনের ছলে ছাত্রীদের গায়ে হাত না দেওয়ার নির্দেশ

বরিশাল প্রতিনিধি
১৮ মে ২০১৯, ০৯:২৮আপডেট : ১৮ মে ২০১৯, ০৯:৩৬

যৌন হয়রানি প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বরিশাল জেলা প্রশাসকের বিশেষ সভা শাসনের ছলে ছাত্রীদের গায়ে হাত না দেওয়াসহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ বাক্স স্থাপনের জন্য প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। প্রতি সপ্তাহে স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে অভিযোগ বাক্স খুলে নামে-বেনামে দেওয়া সব অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে প্রধান শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যৌন হয়রানি প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বিশেষ সভায় এই নির্দেশ দেওয়া হয়।

সম্প্রতি বরিশালের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানিসহ কুপ্রস্তাব দেওয়ার বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষককে ভর্ৎসনা করেন জেলা প্রশাসক। বর্তমানে ওই শিক্ষক ছাত্রীর দায়েরকৃত মামলায় কারাগারে রয়েছেন।

সভায় তিনি যৌন হয়রানী প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সর্বোচ্চ সতর্ক থাকা, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে ঘন ঘন সভা করাসহ কোচিং সেন্টার ও নোটবুক বন্ধের নির্দেশনা দেন। সভায় জেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানশিক্ষকরা উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের