শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

শেরপুর প্রতিনিধি
১৮ মে ২০১৯, ২১:১২আপডেট : ১৮ মে ২০১৯, ২১:১৩

শেরপুর

শেরপুরের ঝিনাইগাতীতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আবু সুফিয়ান (১৬) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ মে) বিকালে তাকে আদালতে নেওয়া হলে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন আদালত।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার দুপুরিয়া গ্রাম থেকে সুফিয়ানকে গ্রেফতার করা হয়। সুফিয়ান ওই গ্রামের সাহেব আলীর ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার শিশুটির বাবা নেই। তার মা বিভিন্ন বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। বৃহস্পতিবার সকালে শিশুটির মা বাড়িতে ছিলেন না। এই সুযোগে প্রতিবেশী কিশোর আবু সুফিয়ান শিশুটিকে ধর্ষণ করে। পরে ঘটনা জানাজানি হলে সুফিয়ান পালিয়ে যায়।

এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় সুফিয়ানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ঝিনাইগাতী থানায় মামলা করেন। রাতেই থানা পুলিশ সুফিয়ানকে গ্রেফতার করে।

ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘ধর্ষণের শিকার শিশুকে পরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম