রাজশাহীতে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

রাজশাহী প্রতিনিধি
২০ মে ২০১৯, ২২:৪৫আপডেট : ২০ মে ২০১৯, ২৩:২৩

গ্রেফতার রাজশাহীর দুর্গাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবদুল মোতালেব।

তিনি জানান, ধর্ষণের শিকার ওই নারী শ্রমিক রবিবার দিবাগত রাতে থানায় একটি মামলা করেছেন। মামলায় জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। জাহাঙ্গীর উপজেলার বহ্মপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার এজাহারের বরাত দিয়ে ওসি জানান, ভুক্তভোগী ওই নারীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। কয়েকদিন আগে আরও কয়েকজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীর সঙ্গে তিনি দুর্গাপুরে কৃষি শ্রমিক হিসেবে কাজে আসেন। সারাদিন কাজ শেষে রাতে তারা সবাই বহ্মপুর গ্রামের একটি কলোনিতে থাকতেন। গত শুক্রবার মাঠে কাজ শেষে কলোনিতে ফিরে যান ওই নারী। এরপর তিনি কলোনির পাশে জাহাঙ্গীরের বাড়িতে পানি নিতে টিউবওয়েলে যান। এ সময় একা পেয়ে জাহাঙ্গীর তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

ওসি আরও জানান, মামলার পরে ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান