কালীগঞ্জে দুই স্কুলছাত্রকে অপহরণের সময় ‘রোহিঙ্গা’ পাচারকারী আটক

ঝিনাইদহ প্রতিনিধি
২১ মে ২০১৯, ১৪:৪৩আপডেট : ২১ মে ২০১৯, ১৪:৫১

কালীগঞ্জে আটক পাচারকারী ঝিনাইদহের কালীগঞ্জে শিহাব (৯) ও আরাফাত (৮) নামের দুই স্কুলছাত্রকে অপহরণের চেষ্টাকালে আশিক (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আশিক রোহিঙ্গা বলে দাবি করছে এলাকাবাসী। মঙ্গলবার (২১ মে) সকালে উপজেলার বড় রায়গ্রামে এ ঘটনা ঘটে।

পাচারের হাত থেকে বেঁচে যাওয়া শিহাব বড় রায়গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে ও সিংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র। আর আরাফাত একই গ্রামের রায়হান উদ্দীনের ছেলে ও সিংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। উদ্ধার করা দুই শিশু

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আশিক ও আরাফত দুই বন্ধু মিলে গ্রামের একটি পান বরজের কাছে খেলছিল। এ সময় মিষ্টি খাওয়ানোর কথা বলে তাদের অপহরণের চেষ্টা করলে দুই জন চিৎকার দেয়। এ সময় এলাকাবাসী ছুটে এসে পাচারকারীকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এলাকাবাসী তাকে রোহিঙ্গা বলে দাবি করেছে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, ‘এলাকাবাসী রোহিঙ্গা অপহরণকারী সন্দেহে এক যুবককে পুলিশে দিয়েছে। তবে এই যুবক রোহিঙ্গা নয় বলে আমাদের ধারণা। তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। সে তার নিজের নাম আশিক ও বাবার নাম মাজেদ বলতে পারে। বাড়ির নাম ঠিকানা বলতে পারে না। ওই দুই স্কুলছাত্রকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে পাচারকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম